
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাশকতা এবং দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরের অভয়নগরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অভয়নগর থানা বিএনপি, নওয়াপাড়া পৌর যুবদল ও ছাত্রদলের আয়োজনে যশোর-খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
সাবেক পৌর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল চলাকালে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি জি এম বাচ্চু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোল্যা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাগর, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল আলিম শাহীন, সাবেক ছাত্রদল নেতা রাজু আহমেদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সাজ্জাদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আখতার কুরায়েশী পাপ্পু, চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাগর শেখ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল বিশ্বাস এবং কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন তালুকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সাবেক পৌর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি বিগত সময়ের বিভিন্ন প্রতিকূলতা ও রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অভয়নগর ও নওয়াপাড়ার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, একটি আধুনিক, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ নওয়াপাড়া গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাজনের রাজনীতি নয়, উন্নয়ন ও জনকল্যাণভিত্তিক কর্মকাণ্ডই আগামী দিনের নওয়াপাড়াকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আখতার কুরায়েশী পাপ্পু। বক্তারা নাশকতা ও অস্থিতিশীলতার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।