
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকার একটি বাগানে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরাদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী জানান, নিহত ব্যক্তি রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে বাহারুল মল্লিক। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।