September 12, 2026, 9:09 pm
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

“মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিন মোল্ল্যার সভাপতিত্বে এবং সাকিব হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট হুমায়ুন কবির তানিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এম. মিনারুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম, সাবেক অভয়নগর উপজেলা সভাপতি মাহফুজুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিক।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।