September 14, 2026, 12:07 am
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল

স্টাফ রিপোর্টার

যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল শনিবার বিকেলে ভবদহ মহাবিদ্যালয়ে শিক্ষকবৃন্দের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ভবদহ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্য মো. গোলাম রছুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষকবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ে কলেজের বর্তমান শিক্ষা কার্যক্রম, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষকরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। সংসদ সদস্য সেসব বিষয়ে মনোযোগ সহকারে মতামত শোনেন এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় শিক্ষকবৃন্দও শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে বিভিন্ন বাস্তবধর্মী প্রস্তাব তুলে ধরেন। তারা কলেজের উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ভবদহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইকবাল কবিরের নেতৃত্বে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় এমপি’র সফরসঙ্গী ছিলেন উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হুসাইন, সেক্রেটারী মহিউল ইসলাম, সহ-সাধারন সম্পাদক গোলাম মোস্তাফা, সাবেক পৌর আমির আলতাফ হোসেন প্রমুখ। এর আগে সকাল থেকে উপজেলার প্রেমবাগ, চেঙ্গুটিয়া, ধোপাদীসহ বিভিন্ন গ্রামের পানিবন্দি মানুষের খোজ খবর নেন।