October 28, 2026, 7:15 am
শিরোনাম :
কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে সফল চার মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে এবং জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম, সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার।
আলোচনা সভা শেষে চারজন সফল মৎস্য চাষি কাজী নিজাম উদ্দিন আকুঞ্জি, মোশারফ হোসেন, শরিফুল ইসলাম ও নূর জালালকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে ‘জাতীয় মৎস্য পক্ষ সফল হোক’ শ্লোগানে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়।