September 12, 2026, 9:10 pm
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ মাসের কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও অভয়নগর শাখার তত্ত্বাবধায়ক প্রভাষক মনিরুল ইসলাম।

অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করিমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, গণসংযোগ মাসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে সংগঠনের কার্যক্রম ও বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সমাবেশটি পরিচালনা করেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম।