September 13, 2026, 11:06 pm
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

নওয়াপাড়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name

দৈনিক নতুন সকালের বার্তায় সংবাদ প্রকাশের পর পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদারে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচজন ব্যবসায়ীকে ১৫ হ্জাার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ৫টি মামলায় পাঁচজন ফলের দোকানের মালিককে জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় পাঁচজন ফল ব্যবসায়ীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনজকে ৩ হাজার করে ৯ হাজার টাকা, একজনকে ৫ হাজার টাকা ও অপর একজনকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তার অধিকার নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’