September 14, 2026, 12:08 am
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৬টার দিকে নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হুসাইন (২০)। তিনি নওয়াপাড়া বেতারকোনা এলাকার উম্মুলকুরা নূরানী একাডেমি মাদ্রাসার শিক্ষক এবং মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে হুসাইন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হেঁটে মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। এ সময় রহমত ওয়েট ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উম্মুলকুরা নূরানী একাডেমির মুহতামিম মাওলানা এনামুল হক বলেন, আসরের নামাজ পড়ে অবসর সময়ে শিক্ষক হুসাইন রেললাইনে হাঁটতে বের হয়েছিলেন। পরে তিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন বলে জানতে পারেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী ইয়াসমিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন দুর্ঘটনার শিকার ওই মাদ্রাসা শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত মাদ্রাসা শিক্ষকের মরদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।