September 14, 2026, 12:07 am
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

অভয়নগরে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবক আটক : অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম রাকিবুল সরদার (২৭)। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকার বাসিন্দা এবং লুৎফর রহমানের ছেলে। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৩২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের খালি কার্তুজ, ৯টি পিস্তলের খালি কার্তুজ, একটি শর্টগানের ব্যারেল, একটি শর্টগানের বুলেট, চারটি চাকু, একটি কুড়াল, তিনটি পাসপোর্ট, দুটি স্মার্টফোন, ১৩টি জাতীয় পরিচয়পত্র, ছয়টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং ইয়াবা সেবনের তিনটি কাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও গোলাবারুদ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।