September 11, 2026, 7:55 pm
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে এক গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও টানা ভারী বর্ষণের কারণে কিছুটা বিলম্ব হয়। তবে বৃষ্টির তীব্রতা কমতেই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে সমাবেশস্থল প্রাণচঞ্চল হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রছুল। সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মহিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের শূরা সদস্য মশিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ও হাফেজ আব্দুল করীম, তারবিয়াত সেক্রেটারি মাওলানা ইউসুফ হোসাইন, মিডিয়া ও অফিস সম্পাদক শরিফ বেলাল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুর রহমান, পৌর সেক্রেটারি মহিউদ্দিন ফারাজী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ইউনুস আকুঞ্জীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জুলাইয়ের চেতনায় বৈষম্য, দুর্নীতি ও দলীয়করণের ঊর্ধ্বে উঠে একটি জবাবদিহিমূলক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতি সরকার-সমর্থিত ছাত্রসংগঠনের বিরুদ্ধে উত্থাপিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের কঠোর সমালোচনা করেন। তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনভোগান্তির বিষয়েও সমালোচনা তুলে ধরে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি বক্তারা বলেন, দেশের উন্নয়ন, জনকল্যাণ ও রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো ইতিবাচক উদ্যোগে তারা গঠনমূলক সহযোগিতা করতে প্রস্তুত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় ঐক্য ও দায়িত্বশীল রাজনীতির আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে যশোর-খুলনা মহাসড়ক হয়ে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। বৃষ্টিভেজা রাজপথে অংশগ্রহণকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দৃঢ় উপস্থিতি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

আয়োজকদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।