September 12, 2026, 10:33 pm
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরের ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, তিনি স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিলেন। কিন্তু হঠাৎই ঘটে যায় অপ্রত্যাশিত দুরঘটনা।

প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার মধ্যে তারা একসঙ্গে ভৈরব নদে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি দৃষ্টির আড়ালে চলে যান। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালান। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরে খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে, ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার কার্যক্রমে সমন্বয় করছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, বর্ষা মৌসুমে নদীর পানির স্রোত ও গভীরতা বেড়ে যাওয়ায় এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা নদীতে গোসলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।