September 14, 2026, 12:11 am
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

স্তন্যপান করানোর সময় মোবাইল ব্যবহারে শিশুর তিন ক্ষতি

আইটেম

বর্তমান অনেক মা স্তন্যপান করানোর সময় মোবাইল হাতে নেন এবং সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন। চিকিৎসকরা একে ‘ব্রেক্সটিং’ বলে উল্লেখ করছেন। স্তন্যপান করানোর সময় মোবাইল ব্যবহার মা-শিশুর মানসিক সংযোগের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে চিকিৎসকেরা মনে করেন। এ ছাড়াও নানা ক্ষতিকর দিক রয়েছে।

হরমোনের ক্ষরণ কমে যায়
স্তন্যপানের সময় মায়ের শরীরে অক্সিটোসিন মে হরমোন নিঃসৃত হয়, যা দুধ উৎপাদনে সাহায্য করে। মোবাইলে মনোযোগ দিলে এই হরমোনের নিঃসরণ কমে যেতে পারে, ফলে স্তন্যদুগ্ধের পরিমাণ কমে যেতে পারে।

ইমোশনাল বন্ডিং কমে যায়
যখন শিশু দুধ পান করে তখন সে স্বাভাবিকভাবেই মায়ের চোখের দিকে তাকায়। ওই সময় মা-শিশুর মধ্যে অদৃশ্য সম্পর্ক তৈরি হয়। মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এই ‘নন-ভার্বাল কমিউনিকেশন’—বা মানসিক সংযোগ—সঠিকভাবে গড়ে ওঠে না।

শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যহত হয়
মোবাইল ফোন থেকে ক্ষুদ্র পরিমাণ রেডিয়েশন নির্গত হয় এবং চিকিৎসক মনে করেন, স্তন্যপান করানোর সময় মা মোবাইল ব্যবহার করলে নবজাতকের মস্তিষ্কের বিকাশ ব্যহত হতে পারে।

সুতরাং শিশুকে স্তন্যপান করানোর সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি।