September 14, 2026, 12:07 am
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

সাংবাদিক কন্যা সাওদা ভবিষ্যতে শিক্ষক হতে চায়

নওয়াপাড়া ডেস্ক

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে সাংবাদিক কন্যা জুয়াইরিয়া নানজিবা সাওদা। সে নওয়াপাড়া আকিজ আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজ থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
জুয়াইরিয়া নানজিবা সাওদা নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান ও গৃহিনী শিরিন রহমানের ছোট মেয়ে। ভবিষ্যতে সে একজন ভালো শিক্ষক হতে চায়। তার এ সাফল্যে পরিবারের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জুয়াইরিয়া নানজিবা সাওদার জন্য তার বাবা-মা সকলের নিকট দোয়া কামনা করেছেন।
রবিবার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ফলাফল প্রকাশ করে। চলতি বছরের ১৫ এপ্রিল সারা দেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।