October 28, 2026, 3:28 pm
শিরোনাম :
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ কানাডা ও রাশিয়া থেকে ৭০৯ কোটি টাকার সার কিনবে সরকার ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করতে হবে: খাদ্যমন্ত্রী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে অভয়নগরে জামায়াতের বিশাল মিছিল অভয়নগরে ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার? নার্সিসিস্টিক অ্যাবিউজের কারণে মস্তিষ্কের যে ধরনের ক্ষতি হয় ‘আওয়ামী স্টাইলে দেশ চালাতে চাইলে পরিণতিও তাদের মতোই হবে’

অভয়নগরে ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি এস এম মহিউল ইসলাম।
সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনা স্মরণ করে এর ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক তাৎপর্য এবং গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা ওই দিনের ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।