২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি এস এম মহিউল ইসলাম।
সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনা স্মরণ করে এর ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক তাৎপর্য এবং গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা ওই দিনের ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক সম্পাদক: মফিজুর রহমান দপ্তরী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ফিরোজ ম্যানসন (২য় তলা)
নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
www.noaparanews24.com