October 28, 2026, 12:55 pm
শিরোনাম :
যে কারণে ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত করল সরকার টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম ৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

ইট ভেঙে সংসার চালানো শতবর্ষী ছব্দুল গাজীর পাশে ইউএনও

স্টাফ রিপোর্টার
0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:25 humanIn:2;

ছব্দুল গাজীর বয়স এখন ১০৬ বছর। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। গত ১২ বছর ধরে ইট ভেঙে সংসার চালাতে হচ্ছে তাকে। বয়সের ভারে ন্যুব্জ শরীর। একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠেন। ঠিকমত শুনতে পাননা। পাঁচ সন্তানের মধ্যে তিন মেয়ে বেঁচে থাকলেও দুই ছেলে মারা গেছেন। বন্ধ হয়ে গেছে বয়স্কভাতা। এমন এক পরিস্থিতির মধ্যে জীবনযুদ্ধে হার না মানা সেই ছব্দুল গাজীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
ছব্দুল গাজী যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের মৃত হারান গাজীর ছেলে। গত এক যুগ ধরে মৃত ছেলের স্ত্রী ও সন্তানদের সংসারে বসবাস করেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট ভেঙে ৩০০/৪০০ টাকা আয় করে সেই টাকা দিয়ে চলে তাদের সংসার।
সম্প্রতি একটি নিউজ পোর্টালে বৃদ্ধ ছব্দুল গাজীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শতবর্ষী সেই ছব্দুল গাজীকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু তাঁর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
আবেগাপ্লুত হয়ে ছব্দুল গাজী বলেন, সাংবাদিকরা আমার ছবি তুলেছিল। তারপর ইউএনও সাহেব আমার সঙ্গে যোগাযোগ করে তার অফিসে এনে সাহায্য করেছেন। আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, বৃদ্ধ ছব্দুল গাজীর বন্ধ হওয়া বয়স্কভাতা দ্রুত সচল করার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া প্রতি মাসে নওয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হবে। তাছাড়া সরকারি অন্যান্য সুযোগ-সুবিধারও ব্যবস্থা করা হবে।