June 11, 2026, 5:58 am
শিরোনাম :
নওয়াপাড়া প্রেসক্লাবে আলোচনা ও দোয়া যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ফারুখে আযম মু. আব্দুস ছালাম সাংবাদিক আসাদকে আটক : শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ খাজুরায় চোরাই ট্রাক কাটার সময় আটক ৪ : ৬ জনের নামে মামলা বেনাপোল বন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা সরকারের ‘১শ দিনে ৬শ’ ৫ খুন’ : উদ্বিগ্ন জনসাধারণ ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক

আকিজ জুট মিলে অঙ্গ শিবির’ সমাপ্ত : বদলে গেলো অনেক জীবনের গল্প

স্টাফ রিপোর্টার

যশোরের নওয়াপাড়ায় অবস্থিত আকিজ জুট মিলস লিমিটেডে ‘নতুন কদম অঙ্গ শিবির-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০১ এপ্রিল থেকে ০৯ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ মানবিক উদ্যোগে হাত-পা হারানো অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে কৃত্রিম হাত ও পা সংযোজন করা হয়। সমাপনী দিনে সেবা গ্রহণকারীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে অনন্য মাত্রা দেয়। কৃত্রিম পা ব্যবহার করে সাইকেল চালানো এবং কৃত্রিম হাত দিয়ে খেলাধুলার মাধ্যমে তারা তাদের নতুন জীবনের সক্ষমতা তুলে ধরেন। তাদের এই আত্মবিশ্বাসী উপস্থিতি অতিথিদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন। তিনি সেবা গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং বলেন, “মানবিক এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন, ইংল্যান্ডের ডাডলি গ্রুপ অব হসপিটালের অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. ভিকুয়ারা কুরেশি, আকিজ জুট মিলস লিমিটেডের জিএম আবু জাফর প্রামানিক এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) সুব্রত শর্মা। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে। এই আয়োজন শুধু কৃত্রিম অঙ্গ সংযোজনেই সীমাবদ্ধ নয়, বরং এটি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে বহু মানুষের মনে—যা সত্যিই এক অনন্য মানবিক দৃষ্টান্ত।