October 28, 2026, 4:18 pm
শিরোনাম :
কেয়ার বাংলাদেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন ২ লাখ ৪৫ হাজার তরুণ-তরুণী বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি মানুষের নীতি বলে কিছু নেই—মানবজাতি নিয়ে মত দিল ১৪টি এআই মডেল বোদা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ভাইরাল স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ কানাডা ও রাশিয়া থেকে ৭০৯ কোটি টাকার সার কিনবে সরকার ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করতে হবে: খাদ্যমন্ত্রী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে অভয়নগরে জামায়াতের বিশাল মিছিল অভয়নগরে ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি এস এম মহিউল ইসলাম।
সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনা স্মরণ করে এর ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক তাৎপর্য এবং গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা ওই দিনের ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।