June 11, 2026, 4:19 am
শিরোনাম :
নওয়াপাড়া প্রেসক্লাবে আলোচনা ও দোয়া যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ফারুখে আযম মু. আব্দুস ছালাম সাংবাদিক আসাদকে আটক : শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ খাজুরায় চোরাই ট্রাক কাটার সময় আটক ৪ : ৬ জনের নামে মামলা বেনাপোল বন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা সরকারের ‘১শ দিনে ৬শ’ ৫ খুন’ : উদ্বিগ্ন জনসাধারণ ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক

নওয়াপাড়া প্রেসক্লাবে আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার
0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:29 humanIn:4;

নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সদস্য শহীদ সাংবাদিক ফারুক হোসেন হত্যাকা-ে জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১০ জুন) বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে ফারুক হোসেনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা থেকে এই দাবি করেন সাংবাদিক নেতারা।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক ফারুক হোসেনের ভাই মৎস্যসম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, গণ বিশ^বিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. ফুয়াদ হোসেন, চাচাতো ভাই হাফিজুর রহমান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
ফারুক হোসেন হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করে বক্তারা বলেন, ১৯৯২ সালের ১০ জুন সন্ধ্যায় নওয়াপাড়া কাপুড়িয়াপট্টিসংলগ্ন থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ফারুক হোসেন তৎকালীন দৈনিক রানার ও দৈনিক পূরবী পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য ছিলেন। প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, এস এম আবিদ হাসান, সহ-সভাপতি খায়রুল বাসার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বর্তমান সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, সদস্য গাজী রেজাউল করিম, জসিম উদ্দীন বাচ্চু, রাজয় রাব্বি, ডি আর আনিস, তাওহীদ হাসান উসামা, জাহিদ আহমেদ লিটন, গাজী আবুল হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ হাসিবুর রহমান।