October 27, 2026, 6:46 pm
শিরোনাম :
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির জিপিএ–৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থী ও চা–দোকানি মা-বাবাকে সংবর্ধনা যে লাউ সেই কদু আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, ইউএনওকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:10;

স্কাউটিংয়ে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে অভয়নগর উপজেলাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে অভয়নগর উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ স্কাউটস অভয়নগর উপজেলা শাখার আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কমিটির সভা থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে কমিটির সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহ-সভাপতি (স্কাউট শাখা) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহ-সভাপতি (মাদরাসা) আড়পাড়া সৈয়েদিয়া দাখিল মাদরাসার সুপার এম মনিরুজ্জামান, সহ-সভাপতি (কাব শাখা) মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমিশনার রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন হাজরা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটঁস খুলনা অঞ্চলের লিডার ট্রেনার (প্রতিনিধি) এস এম ফারুক আহমেদ।