October 28, 2026, 11:27 am
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ‘সিন্ডিকেট’ ভাঙায় পাঠ্যবই মুদ্রণে বাঁচল ১৪ কোটি টাকা স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয় এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয় গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ্ধতি একই, তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ: ব্যারিস্টার আরমান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য

বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার পীরজাদা বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুম হাফেজ শাহ ওয়ালীউজ্জামান নওয়াপাড়ার পীর সাহেব কেবলা মরহুম খাজা আব্দুল মজিদ শাহ্’র পুত্র এবং সাবেক সংসদ সদস্য শাহ্ হাদীউজ্জামানের ছোট ভাই।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জোহরের নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। মরহুমের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।