October 28, 2026, 4:33 pm
শিরোনাম :
গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী কেয়ার বাংলাদেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন ২ লাখ ৪৫ হাজার তরুণ-তরুণী বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি মানুষের নীতি বলে কিছু নেই—মানবজাতি নিয়ে মত দিল ১৪টি এআই মডেল বোদা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ভাইরাল স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ কানাডা ও রাশিয়া থেকে ৭০৯ কোটি টাকার সার কিনবে সরকার ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করতে হবে: খাদ্যমন্ত্রী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে অভয়নগরে জামায়াতের বিশাল মিছিল

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে অভয়নগরে জামায়াতের বিশাল মিছিল

স্টাফ রিপোর্টার

আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে বিশাল প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আসর নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমির সরদার শরিফ হোসেন। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ও মাওলানা আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, তারবিয়াত সম্পাদক মাওলানা ইউসুফ, উপজেলা মিডিয়া সম্পাদক মো. আশিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম বাবুল এবং নওয়াপাড়া পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
মিছিলটি নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার আহ্বান জানান এবং কর্মসূচির পক্ষে প্রচার চালান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, সারসংকট দূর করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের আয়োজন করা হয়েছে।
তাঁরা আরও বলেন, দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে জনমত গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যেই লংমার্চকে সফল করতে দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
নেতৃবৃন্দ লংমার্চের কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচিটি সফল হবে।