আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে বিশাল প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আসর নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমির সরদার শরিফ হোসেন। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ও মাওলানা আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, তারবিয়াত সম্পাদক মাওলানা ইউসুফ, উপজেলা মিডিয়া সম্পাদক মো. আশিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম বাবুল এবং নওয়াপাড়া পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
মিছিলটি নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার আহ্বান জানান এবং কর্মসূচির পক্ষে প্রচার চালান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, সারসংকট দূর করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের আয়োজন করা হয়েছে।
তাঁরা আরও বলেন, দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে জনমত গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যেই লংমার্চকে সফল করতে দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
নেতৃবৃন্দ লংমার্চের কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচিটি সফল হবে।
প্রকাশক সম্পাদক: মফিজুর রহমান দপ্তরী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ফিরোজ ম্যানসন (২য় তলা)
নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
www.noaparanews24.com