November 26, 2026, 3:22 pm
শিরোনাম :
গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির জামায়াত আমিরের বাসায় কাল ছাত্র সংসদ নেতাদের আমন্ত্রণ ফ্যামিলি কার্ডের জন্য ৫৯ লাখ পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন শতবর্ষ পেরিয়েও চিরতরুণ এক হাসপাতাল পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ইউটিউবে, মিলছে সমাধানও ‘ক্লাসরুমে এসে যদি দেখো শিক্ষক নেই, ছবি তুলে পাঠিয়ে দেবে’: শিক্ষামন্ত্রী বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী নারী শিক্ষার্থীদের কর্মসংস্থানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

অভয়নগরে নতুন ৯ সার ডিলারকে নীতিমালা সম্পর্কে অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার
0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:2 humanIn:3;

যশোরের অভয়নগরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ বাস্তবায়ন এবং এর বিধিবিধান সম্পর্কে নবনিযুক্ত সার ডিলারদের অবহিত করতে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার উপজেলা ও পৌর এলাকার নবনিযুক্ত ৯ জন সার ডিলারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, নীতিমালা অনুসরণ এবং কৃষকদের কাছে সঠিক সময়ে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা।
এ ছাড়া উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট, কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন মোল্যা এবং ব্যবসায়ী কামরুল ইসলাম।
সভায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যদের পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩৭ জন প্রতিনিধি এবং উপজেলা ও পৌর এলাকার নবনিযুক্ত ৯ জন সার ডিলার অংশ নেন।
সভায় নতুন নীতিমালার আলোকে সার ডিলারদের দায়িত্ব, কর্তব্য ও সার বিতরণ কার্যক্রম পরিচালনার বিধিবিধান সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষা, সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা মেনে ডিলারদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।