
যশোরের অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পরিষদের সভাকক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন ও সেক্রেটারি এস এম মহিউল ইসলাম। সাফল্যের কথা তুলে ধরে খামারিদের পক্ষে বক্তব্য দেন সুধান বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, জামায়াত নেতা গোলাম মোস্তফা, বিএনপি নেতা নাসিম আল রিয়াজ কাজল, কাজী ফিরোজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও এলাকাবাসী। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।