November 25, 2026, 2:23 pm
শিরোনাম :
ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি অভয়নগরে ১৫০ টন অবৈধ গমসহ লাইটার জাহাজ ‘সুর্য্যবানু’ জব্দ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কেশবপুরে বৃষ্টিতে পাকা আমন ধানে অঙ্কুরোদ্গম, বিপাকে কৃষক জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

কেশবপুরে বৃষ্টিতে পাকা আমন ধানে অঙ্কুরোদ্গম, বিপাকে কৃষক

আলী হামজা, কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে কেটে রাখা ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও নষ্ট ধানের শিষে অঙ্কুরোদ্গম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ধান ঘরে তোলার আগেই এমন ক্ষতি হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে আমন ধানের ক্ষেতসহ বিভিন্ন সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাকা আমন ধানের ক্ষয়ক্ষতি বেশি। প্রায় ৯০ হেক্টর জমিতে পানি জমে কেটে রাখা ধান নষ্ট হয়ে গেছে। পানিতে তলিয়ে থাকা ধানের শিষে ইতোমধ্যে অঙ্কুর গজিয়েছে। ক্ষতিগ্রস্ত ধান সংগ্রহের চেষ্টা করেও সফল হতে পারছেন না কৃষকরা।

কেশবপুর বুড়িহাটী গ্রামের কৃষক জলীল জানান, ঘূর্ণিঝড়ের আগে পাকা আমন ধান কেটে জমিতে ফেলে রাখা হয়েছিল। গত সপ্তাহে তিন দিনের ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে জমি পানিতে তলিয়ে ধান নষ্ট হয়ে গেছে। এসব ধান থেকে ভাত খাওয়ার উপযোগিতা নেই। এমনকি ধানের খড়ও গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহার করা যাবে না বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে উপজেলার বুড়িহাটী, বুড়ুলি বিল ও বেলেমাঠের বিল এলাকায় ক্ষতিগ্রস্ত জমিতে এক নারী শ্রমিককে নষ্ট হয়ে যাওয়া ধান সংগ্রহের চেষ্টা করতে দেখা গেছে। কিন্তু পানিতে তলিয়ে অঙ্কুর গজানো ধান উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন কৃষক ও শ্রমিকরা।

কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা রুস্তম আলী জানান, গত সপ্তাহে তিন দিনের ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে আমন ধান ও সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাকা আমন ধান পানিতে তলিয়ে থাকায় ধানের শিষে অঙ্কুরোদ্গম হয়েছে। এতে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।