November 4, 2026, 11:20 am
শিরোনাম :
ডাচ-বাংলা ব্যাংকের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নেত্রকোনায় হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলামবিদ্বেষের পরাজয় ঘটেছে পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে বাংলাদেশের জ্বালানি পরিবহনে নিরাপত্তা দিতে ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত

দোয়া চাইলেন পূর্ণিমা

Reporter Name

চিত্রনায়িকা পূর্ণিমা

নব্বই দশকের শেষ দিকে রুপালী পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা পূর্ণিমার। জাকির হোসেন পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি যখন ১৯৯৭ সালে মুক্তি পায়, তখন এ তারকা নবম শ্রেণির শিক্ষার্থী। সে সময় ধরে চিত্রনায়িকা পূর্ণিমার পেশাদার চলচ্চিত্রজীবন ২৮ বছরের। তবে কয়েক বছর ধরেই চলচ্চিত্রে অনিয়মিত এক সময়ের জনপ্রিয় এ নায়িকা। সংসারও সামলাচ্ছেন ভালভাবেই।

২০২২ সালে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা। বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে পূর্ণিমার তিন বছরের সংসার, দুজনকে নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায় না। তবে সপ্তাহখানেক ধরে চর্চায় রয়েছেন পূর্ণিমা। ইন্ডাস্ট্রিতে কানাঘুষা, তাদের দাম্পত্য জীবনে নাকি চিড় ধরেছে। কেউ কেউ দাবি করছেন, দুজনের নাকি বিচ্ছেদও হয়েছে।

এরপর বিষয়টি নিয়ে নেটিজেনরা জল ঘোলা করতে শুরু করলে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন পূর্ণিমা। শনিবার (২৫ অক্টোবর) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন নায়িকা। যেখানে স্বামীর আইডিও ট্যাগ দিতে দেখা যায়।