November 25, 2026, 2:23 pm
শিরোনাম :
ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি অভয়নগরে ১৫০ টন অবৈধ গমসহ লাইটার জাহাজ ‘সুর্য্যবানু’ জব্দ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কেশবপুরে বৃষ্টিতে পাকা আমন ধানে অঙ্কুরোদ্গম, বিপাকে কৃষক জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

অভয়নগরে ১৫০ টন অবৈধ গমসহ লাইটার জাহাজ ‘সুর্য্যবানু’ জব্দ

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে ১৫০ টন অবৈধ গমসহ ‘সুর্য্যবানু’ নামের একটি লাইটার জাহাজ জব্দ করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও অভয়নগর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করে।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওয়াপাড়া নৌবন্দরে অবৈধভাবে পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ‘সুর্য্যবানু’ নামের লাইটার জাহাজে থাকা প্রায় ১৫০ টন গমের বৈধ কাগজপত্র ও পরিবহনের অনুমোদনসংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। পরে গমসহ জাহাজটি জব্দ করা হয়।
নওয়াপাড়া নৌবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌবন্দর। এ বন্দরের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ খাদ্যশস্য, সার ও বিভিন্ন শিল্পপণ্য পরিবহন করা হয়। ফলে বন্দরে অবৈধ পণ্য পরিবহন ও বাণিজ্য নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জব্দ করা গমের প্রকৃত উৎস, মালিকানা, কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখার বিষয় রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গম পরিবহনের বৈধতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে জব্দ করা গমের মালিকানা, পরিবহনের অনুমতিপত্র এবং এ ঘটনায় কারও বিরুদ্ধে মামলা বা আটক করার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান জানান, যেহেতু এসআরবি তথ্য নিয়ে কাজ করেছে, তাই তারা ব্রিফিং না দেয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা, মামলা প্রক্রিয়াধীন।