April 17, 2026, 10:10 am

যবিপ্রবি’র আইন উপদেষ্টা হলেন এ্যাড. কামরুজ্জামান ভুট্ট

স্টাফ রিপোর্টার:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইন উপদেষ্টা (লিগ্যাল এ্যাডভাইজার) মনোনীত হয়েছেন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কৃতিসন্তান এ্যাড. জি এম কামরুজ্জামান ভুট্ট।

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১০৯তম সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত নং-১০৯/২৬) অনুযায়ী তাকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা (লিগ্যাল এ্যাডভাইজার) প্যানেলে (ক্যাটাগরি: নিম্ন আদালত, যশোর) তালিকাভুক্ত করা হয়।

গত ৩১ নভেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়েছে।