July 29, 2026, 9:12 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

অভয়নগরে নেশার টাকা জোগাড়ে ব্যর্থ স্ত্রী কে পিটিয়ে হত্যার অভিযোগ: স্বামী শাশুড়ি আটক

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে নেশার টাকার জোগাড় করে দিতে ব্যর্থ হওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। গত সোমবার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভুগিলহাট গ্রামে এই ঘটনা ঘটে। ​নিহত গৃহবধূর নাম চুমকি দাস। তিনি উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের অশোক দাসের মেয়ে। অভিযুক্তরা হলেন নিহত চুমকির স্বামী আকাশ বিশ্বাস ও শাশুড়ি মল্লিকা বিশ্বাস। ​নিহতের চাচা পলাশ দাস অভিযোগ করে বলেন, আমি খবর পেয়ে গিয়ে দেখি চুমকি মৃত অবস্থায় বারান্দায় পড়ে আছে। পরে জানতে পারি, স্বামীর নেশার টাকা জোগাড় করে দিতে ব্যর্থ হওয়ায় তাকে নিষ্ঠুরভাবে মারপিট করে হত্যা করা হয়েছে।
​এই ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিপূর্বেই অভিযুক্ত স্বামী আকাশ বিশ্বাস ও শাশুড়ি মল্লিকা বিশ্বাসকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
​অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান জানান​,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।​ মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ​মামলার দুই সন্দেহভাজন আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।