যশোরের অভয়নগরে নেশার টাকার জোগাড় করে দিতে ব্যর্থ হওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। গত সোমবার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভুগিলহাট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম চুমকি দাস। তিনি উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের অশোক দাসের মেয়ে। অভিযুক্তরা হলেন নিহত চুমকির স্বামী আকাশ বিশ্বাস ও শাশুড়ি মল্লিকা বিশ্বাস। নিহতের চাচা পলাশ দাস অভিযোগ করে বলেন, আমি খবর পেয়ে গিয়ে দেখি চুমকি মৃত অবস্থায় বারান্দায় পড়ে আছে। পরে জানতে পারি, স্বামীর নেশার টাকা জোগাড় করে দিতে ব্যর্থ হওয়ায় তাকে নিষ্ঠুরভাবে মারপিট করে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিপূর্বেই অভিযুক্ত স্বামী আকাশ বিশ্বাস ও শাশুড়ি মল্লিকা বিশ্বাসকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান জানান,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলার দুই সন্দেহভাজন আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক সম্পাদক: মফিজুর রহমান দপ্তরী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ফিরোজ ম্যানসন (২য় তলা)
নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
www.noaparanews24.com