June 6, 2026, 7:23 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

মুকসুদপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্যবদ্ধ পথচলার লক্ষ্যে ‘মুকসুদপুর সাংবাদিক ফোরাম’ গঠিত হয়েছে। গত রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় হোটেল লাক্সারি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সংগঠনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সাংবাদিক সাহিদ আহমেদ টুটুলকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাসনাত জান মিয়া এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোস্তাক আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী উপদেষ্টাবৃন্দ।

বক্তারা বলেন, এই ফোরাম গঠনের মূল লক্ষ্য হলো স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে ফোরামের সদস্যরা কাজ করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ও সাংবাদিকেরা নতুন কমিটির সাফল্য কামনা করেন। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তী পূর্ণাঙ্গ সভায় চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। এই নতুন উদ্যোগ মুকসুদপুরের গণমাধ্যম কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।