July 29, 2026, 7:45 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

মনিরামপুরে বরফকল ব্যবসায়ী রানা প্রতাফকে গুলি করে হত্যা

Reporter Name

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা পোনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান।

তিনি আরও জানান, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারের বরফকলে অবস্থান করছিলেন রানা। এসময় দুর্বৃত্তরা রানাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত রানা প্রতাপের মাছ ব্যবসার পাশাপাশি বরফকল ছিলো। ব্যবসা সংক্রান্ত ঘটনার জের ধরে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। সে অভয়নগরের শ্রমিক নেতা মোল্যা ওলিয়ার হত্যা মামলার আসামী।