October 28, 2026, 11:33 am
শিরোনাম :
আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ‘সিন্ডিকেট’ ভাঙায় পাঠ্যবই মুদ্রণে বাঁচল ১৪ কোটি টাকা স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয় এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয় গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ্ধতি একই, তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ: ব্যারিস্টার আরমান

অভয়নগরে ‘আলো’র ইফতার মাহফিল

নিজস্ব অফিস

যশোরের অভয়নগরে ‘অভয়নগর লেডিস অর্গানাইজেশন’ (আলো) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকালে কম্পিউটার লিটল জুয়েলস্ স্কুলের সভাকক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলো’র সভাপতি ও কম্পিউটার লিটল জুয়েলস্ স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, কম্পিউটার লিটল জুয়েলস্ স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ওলিয়ার রহমান খোকন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সংগঠনের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুন নাঈম, সহ-সভাপতি সুলতানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক রিনা খন্দকার, সদস্য শারমিন চৌধুরি, শাম্মি আক্তার, সাহারা হাসান, নাজমুন নাহার, ইলা বিকাশ, সামিনা জাহান, কাকলী ঘোষ প্রমুখ।