June 6, 2026, 3:08 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে এ্যামুনিশন-পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার 

Reporter Name

যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে এ্যামুনিশন দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাত ০১:০০টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া পূর্ব পাড়া এলাকায় আব্দুল্লাহ আল মারুফ মোল্ল্যা (২৭) এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে তার বসতঘর ও গোয়ালঘর তল্লাশি করে ৪টি পেট্রোল বোমা, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি এ্যামুনিশন, ১টি হকিস্টিক, ৫টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।
‎অভয়নগর থানা থেকে জানান, সেনা ক্যাম্পের গোপন তথ্যের ভিত্তিতে মারুফের বাড়িতে এ অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি হিসেবেই এসব অস্ত্র মজুত করা হয়েছিল। অভিযানের সময় মারুফকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
‎আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ ওঠে।
চলিশিয়া ইউনিয়ন বিএনপি’র সূত্রে জানাযায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিএনপির ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র প্রদর্শন করে চাঁদা আদায়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন।
‎এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী থানা পুলিশের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
‎এব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, যৌথ বাহিনীর অভিযানে পট্টোল বোমাসহ অস্ত্র উদ্ধার করেছে। কোন আসামী আটক নেই। আইনগত প্রক্রিয়া চলছে।