June 6, 2026, 3:08 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে মাদক সেবন ও বহনের দায়ে যুবকের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার:

যশোরের অভয়নগরে মাদক সেবন ও বহনের অপরাধে তারেক মোল্যা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে একশ টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ডোমরা চন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের সামনে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। দ-প্রাপ্ত তারেক মোল্যা সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের লোকমান মোল্যার ছেলে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘রবিবার রাত ১২ টার দিকে সিদ্ধিপাশা ইউনিয়নে অভিযান চলাকালে তারেক মোল্যা নামে এক যুবককে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে ওই ব্যক্তি মাদক সেবন ও বহনের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। পাশাপাশি তাকে একশ টাকা জরিমানা করা হয়েছে।’