
যশোরের অভয়নগর উপজেলায় যশোর জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।। (৮ ডিসেম্বর) সোমবার সকাল ১১.১৫ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরেও সভা শুরু না হওয়ায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সময়মতো উপস্থিত হলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর সভার কোনো অগ্রগতি বা আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে।
অন্যদিকে, কর্মকর্তাদের পক্ষ থেকে নির্ধারিত সময় পরিবর্তন বা বিলম্বের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা তৎক্ষণাৎ জানানো হয়নি। এতে পরিস্থিতি আরও অস্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেন উপস্থিত ব্যক্তিরা।
সাধারণ মানুষ এবং স্থানীয় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সভা ও কার্যক্রম সঠিক সময় মেনে আয়োজন করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সুসমন্বিত ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
এদিকে ১২.৪৫ মিনিটে শুরু হওয়া মতবিনিময় সভার শুরুতে যশোর জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান দুঃখ প্রকাশ করে তিনি জানান তিনাদের অনেক বেশি কাজ করতে হচ্ছে অল্প সময়ের মধ্যে, অনেক কারণ আছে, তাদের সামনে অনেকগুলো ইভেন্ট আছে যার জন্য বিলম্ব হয়েছে।
নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে শুরু হওয়া মতবিনিময় সভায় উপস্থিত থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ শাহজাহান কবীর জানান, সরকারি কর্মকর্তা হিসেবে উনি (যশোর জেলার নবাগত জেলা প্রশাসক) এই কাজটি সঠিক করেননি।উনাকে দিয়ে আমরা এটা আশা করি না, উনি জেলা প্রশাসক একটি জেলার সর্বময় ক্ষমতার অধিকারী। উনি যদি ১১.১৫ মিনিটের সভায় ১২.৪৫ মিনিটে প্রবেশ করেন আসলে এটি গহণযোগ্য নয়। আমার মনেহয় এই ঘটনার জন্য দায়ী আমাদের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ। মতবিনিময় সভায় উপস্থিত সকলেরই কোন না কোন কাজ ছিল। এছাড়াও উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীগণ ওই সভায় উপস্থিত ছিলেন। উপজেলার সাধারণ নাগরিকরা আজ কোন সেবা পান নাই উনার (জেলা প্রশাসক) একার জন্য। আজ সমস্ত উপজেলা নীরব হয়ে গিয়েছিলো এটি অত্যন্ত দুঃখজনক।
নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে শুরু হওয়া মতবিনিময় সভায় উপস্থিত থাকা অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান জানান, আমি আজকের এই ঘটনায় অনেকটা বিব্রত বোধ করেছি। ঐ সভায় প্রায় অর্ধশত লোক উপস্থিত ছিলেন, তাদের অহেতুক দেড় ঘন্টা সময় নষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন আজ উপজেলায় সেবা নিতে আসা সাধারণ মানুষের কোন সেবা পায়নি। এটি খুব দুঃখজনক।
অপর দিকে যাদের আন্দোলনের ফলে আজ যে নতুন বাংলাদেশ হয়েছে তাদের বাদ দিয়ে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে নওয়াপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান ইমন জানান অবশেষে তারা ভুলে গিয়েছে যাদের আন্দোলনের ফলে আজ এত সুন্দর বাংলাদেশ পেয়েছি আমরা। অবশ্যই উচিৎ ছিলো সকল ছাত্রসংগঠনের প্রতিনিধিদের দাওয়াত দেওয়া। খুবই দুঃখজনক ব্যাপারটা। রাজপথে সেদিন ছাত্ররাই ছিলো যারা এখন চেয়ার গুলোতে বসে আছে তাদের কাউকে সেদিন রাজপথে দেখিনি। আপনারা অভিভাবক আমাদের কিন্তু আমাদের মনেরভাব আপনাদের জানা উচিৎ।