June 6, 2026, 2:37 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে জামায়াতের দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দিন ব্যাপী স্থানীয় কার্যালয়ে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমীর সরদার শরিফ হুসাইন এর সভাপতিত্বে এবং এস এম মহিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও অভয়নগর উপজেলা শাখার তদারককারী মো. মনিরুল ইসলাম।
সমাবেশে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়ন পরিষদের য়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আহমেদ ফারাজী, উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি নুর ইসলাম বাবুল, পৌর যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি হুমায়ুন কবির।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর, ওয়ার্ড সভাপতি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করতে ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।