November 4, 2026, 7:20 pm
শিরোনাম :
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে ডিজিইপের সংযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক ইরান যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে: ডেমোক্র্যাট নেতা শুমার অভয়নগরে প্রয়াত তরিকুল ইসলামের স্মরনসভা মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তারে নিতে হবে আদালতের পূর্বানুমতি ‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন বার্তা দিল হোয়াইট হাউস

অভয়নগরে প্রয়াত তরিকুল ইসলামের স্মরনসভা

স্টাফ রিপোর্টার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের অন্যতম রূপকার জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের অভয়নগরে স্মরণসভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল। বুধবার (৪ নভেম্বর) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউটের হলরুমে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান (হাবিব)। তিনি অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মতিয়ার রহমান ফারাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোল্লা, যশোর জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি, অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মিলন মোল্যা ও ইউসুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মুস্তাফিজুর রহমান ও সাইফুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ ইকবাল বাপ্পি।

এ সময় আরও উপস্থিত ছিলেন শুভরাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হোসেন, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা, বিএনপি নেতা ইকবাল হোসেন কুরাইশি ও কালাম হোসেন, অভয়নগর থানা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, সদস্যসচিব হারুনর রশীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম কুরাইশি পাপ্পুসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা আলম, থানা কমিটির সদস্যসচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, পৌর কমিটির সদস্যসচিব সফিকুজ্জামান সবুর, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুম বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন, গাজী ইউসুফ আকাশ, আক্তারুজ্জামান, টিএম মঈন উদ্দিন ও সাইফুল ইসলাম অনিক। এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক বাঘা, সুমন মোল্লা, বিল্লাল হোসেন ও সুজন ফারাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

স্মরণসভা শেষে প্রয়াত জননেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণের পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।