July 30, 2026, 10:30 pm
শিরোনাম :
নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

মাদক সেবনের পর মাতলামি, যুবকের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে মাদক সেবনের পর মাতলামি করার দায়ে হাফিজুর খাঁ (৩৫) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন।
দ-প্রাপ্ত হাফিজুর খাঁ উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আজগার আলী খাঁ’র ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় চেঙ্গুটিয়া বাজারের পাশে মাদকদ্রব্য গাঁজা সেবনের পর মাতলামি করার অপরাধে হাফিজুর খাঁ নামে এক যুবককে জেল-জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘মাদক সেবনের পর শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৫ (৫) ধারায় এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদ- ও একশ’ জরিমানা করা হয়েছে।