যশোরের অভয়নগরে মাদক সেবনের পর মাতলামি করার দায়ে হাফিজুর খাঁ (৩৫) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন।
দ-প্রাপ্ত হাফিজুর খাঁ উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আজগার আলী খাঁ’র ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় চেঙ্গুটিয়া বাজারের পাশে মাদকদ্রব্য গাঁজা সেবনের পর মাতলামি করার অপরাধে হাফিজুর খাঁ নামে এক যুবককে জেল-জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘মাদক সেবনের পর শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৫ (৫) ধারায় এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদ- ও একশ' জরিমানা করা হয়েছে।
প্রকাশক সম্পাদক: মফিজুর রহমান দপ্তরী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ফিরোজ ম্যানসন (২য় তলা)
নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
www.noaparanews24.com