July 29, 2026, 9:20 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

নাগরিকবান্ধব পৌরসভা গঠনের আহ্বান এমপি গোলাম রসুলের

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়া পৌরসভাকে নাগরিকবান্ধব ও সাধারণ জনগণের ভোগান্তি কমাতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম রসুল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নওয়াপাড়া পৌরসভার অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভার সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার সালাউদ্দিন দিপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পপরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিমুর রাজিব, পৌর নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আমীর মাওলানা আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর ইসলামসহ পৌর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

প্রধান অতিথি মোঃ গোলাম রসুল বলেন, “নাগরিকদের নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে পৌর প্রশাসনকে চাঁদাবাজমুক্ত রাখা হবে। জনগণের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।