June 5, 2026, 11:01 pm
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়ায় সরকারি জুট মিলে রবিবার (১৭ মে) যশোর-৪ আসনের এমপি গোলাম রসুল জেজেআই মিল পরিদর্শন করেন। তিনি পরিদর্শনের সময় জানান, “অভয়নগরের সকল জুট মিল পুনরায় চালু করার জন্য আমি সংসদে পদক্ষেপ নিয়েছি। মিলগুলোতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান পুনরায় নিশ্চিত করতে এবং নওয়াপাড়ার পরিবেশকে আগের মতো বানিজ্যিকভাবে গড়ে তুলতে আমি সার্বিক চেষ্টা করছি।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের এমপি মোঃ গোলাম রসুলের পাশাপাশি জেজেআই লিমিটেডের প্রকল্প প্রধান মোঃ রেজাউল করিম, হিসাব বিভাগ প্রধান জিএম রবিউল ইসলাম, ইকো পার্ক এজিএম মোঃ আরিফ, প্রজেক্ট ম্যনেজার জুলফিকার আলী, শিল্প পুলিশ ফাঁড়ির ওসি কিরন। এছাড়া জামায়াতে ইসলামী ও জেজেআই মিলের কর্মকর্তাদের পাশাপাশি জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান, অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভয়নগর উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকুঞ্জি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলার সাবেক সভাপতি মোঃ আশিকুরুজাম্মান উপস্থিত ছিলেন।

এদিকে এমপি গোলাম রসুল জানান, জুট মিল গুলো সরকারি ভাবে পুনঃচালুর ফলে কেবল শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, বরং নওয়াপাড়ার অর্থনৈতিক চিত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি মিলগুলোকে আধুনিকীকরণের পাশাপাশি শ্রমিকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।

পরিদর্শন শেষে মিল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এমপি বলেন, স্থানীয় পর্যায়ে মিলগুলো সরকারী ভাবে পুনরায় সচল করা হলে অভয়নগর শিল্পাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম দ্রুত সচল হবে এবং কর্মসংস্থান সম্প্রসারিত হবে।

ছবি ক্যাপশন: নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শন করছেন এমপি গোলাম রসুল।