July 29, 2026, 10:18 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন

মফিজুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর স্থিতিশীলতা রক্ষা, আর্থিক অনিয়মের তদন্ত এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে অভয়নগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির সাধারণ গ্রাহকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় যশোর- খুলনা মহাসড়কের নওয়াপাড়া ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি অশুভ চক্র দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক বাংলাদেশকে গ্রাস করার লক্ষ্যে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর ফলে ব্যাংকটির প্রায় তিন কোটি গ্রাহকের মনে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থেই এই বৃহৎ ব্যাংকের স্বচ্ছতা ও সুশাসন ফিরিয়ে আনা জরুরি।

কর্মসূচি থেকে গ্রাহকদের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গত এক দশকে দেওয়া বড় ঋণ বিতরণ, মালিকানা পরিবর্তন ও বিতর্কিত আর্থিক সিদ্ধান্তের ওপর আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ফরেনসিক অডিট পরিচালনা করা; জনগণের আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা; আর্থিক অনিয়মের স্বচ্ছ তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ এবং রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

এছাড়া বক্তারা যোগ্য ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করা, বড় গ্রাহক ও প্রবাসীদের সমন্বয়ে পরামর্শ ফোরাম গঠন, অনিয়মের সঙ্গে জড়িতদের সম্পদ পুনরুদ্ধার এবং ব্যাংকের শরিয়াহভিত্তিক আদর্শ পুনঃপ্রতিষ্ঠার জোর দাবি জানান।

ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার গ্রাহক নুরুল ইসলাম বাবুল এর নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন গ্রাহক ফোরামের সদস্য মোঃ রফিকুল ইসলাম ভুঁইয়া, মোঃ রাতুল হোসেন, মোঃ ফজলুর রহমান শেখ। কর্মসূচিটি সঞ্চালনা করেন সচেতন গ্রাহক ফোরামের সদস্য মোঃ ইউনুস আকুঞ্জি। বক্তারা ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।