October 27, 2026, 6:47 pm
শিরোনাম :
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির জিপিএ–৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থী ও চা–দোকানি মা-বাবাকে সংবর্ধনা যে লাউ সেই কদু আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

অভয়নগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও নওয়াপাড়া পৌর যুবদল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিুজ্জামান রানার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, থানা যুবদলের সদস্যসচিব ভিপি হারুন, পৌর যুবদলের সদস্যসচিব আল মামুন সোহাগ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কুরাইশী পাপ্পু ও থানা যুবদলের অন্যতম নেতা ওয়াসিমুল বারী। এ ছাড়া যুবদল নেতা সোহাগ হোসেন, মুন্না হোসেন, শাহিন আলম, সাগর হোসেন, জিহাদুল ইসলাম, মামুন হোসেন, ইদ্রিস মোল্লা, মফিজুর রহমান, সবুজ হোসেন, ইন্দ্রজিৎ কুমার রকেট, রাজু আহমেদ, জসীম উদ্দীন, শাহাবুদ্দিন, খোকন হোসেন, ইমরান হাসান, সাদ্দাম হোসেন, মুস্তাক হোসেন, নয়ন, রমজান মোল্লা, হাসিবুল, ফরহাদ হোসেন, ফারুক হোসেন ও ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।