July 29, 2026, 10:07 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

পানিবন্দী মানুষের দুর্ভোগ নিরসনে ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে টাস্কফোর্স গঠন

স্টাফ রিপোর্টার

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা ও পানিবন্দী মানুষের দুর্ভোগ স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ভাঙ্গাগেট এলাকায় ২ নম্বর ওয়ার্ড জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা রেজওয়ান হোসেন।
সভায় প্রধান অতিথি মাসুম বিল্লাহ বলেন, সামান্য বৃষ্টিতেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
তিনি আরও বলেন, শুধু দাবি উত্থাপন করলেই হবে না, সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা মাঠপর্যায়ে কাজ করে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী গঠিত টাস্কফোর্স কমিটির আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার আবু রায়হানকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দ্বীন মোহাম্মদ খোকন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইব্রাহিম সরদার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুজ্জামান বাবু।
নবগঠিত টাস্কফোর্সের সদস্যরা জানান, খুব শিগগিরই তারা পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করবেন এবং জলাবদ্ধতার কারণ, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে।
সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, টাস্কফোর্সের কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার একটি বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের পথ তৈরি হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।