October 28, 2026, 2:05 pm
শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার? নার্সিসিস্টিক অ্যাবিউজের কারণে মস্তিষ্কের যে ধরনের ক্ষতি হয় ‘আওয়ামী স্টাইলে দেশ চালাতে চাইলে পরিণতিও তাদের মতোই হবে’ দক্ষ জনশক্তি গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী যে কারণে ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত করল সরকার টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম ৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল

স্টাফ রিপোর্টার

দুর্নীতির কারণে জনগণ সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। গতকাল শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার কার্যালয়ের অডিটরিয়ামে স্থানীয় সরকার নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক গোলাম রসুল বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়িত হয়। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা সৎ ও যোগ্য হলে দেশ ও জনগণ বেশি উপকৃত হবে। কিন্তু জনপ্রতিনিধিদের একটি অংশ দুর্নীতিগ্রস্ত হওয়ায় জনগণ সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার চেষ্টা করবে। দলের প্রার্থীরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করে সরকারি সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কর্মশালায় আরও বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ, মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস ও মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আবুল হাশিম রেজা, নুর-ই-আলী নুর মামুন, মাওলানা আব্দুস সামাদ এবং মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাইসহ স্থানীয় নেতারা।