October 28, 2026, 1:01 pm
শিরোনাম :
যে কারণে ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত করল সরকার টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম ৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

অভয়নগরে পানিবন্দি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে পানিবন্দি দুই শতাধিক অসুস্থ মানুষকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার (১১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া বুড়োর দোকান এলাকায় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, মেডিক্যাল অফিসার ডা. ইউনুচ আলী ও ডা. নাসিফ সাঈদ চিকিৎসাসেবা প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামের তিন শতাধিক পরিবার দুই মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘদিন পানিবন্দি থাকায় তারা চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। স্বাস্থ্যঝুঁকি কমাতে দুর্গত এলাকার দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।