June 6, 2026, 4:57 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে দাড়িপাল্লা বিজয়ী করতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

১১ দলীয় ঐক্যজোট ও দাড়িপাল্লা সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুলের সমর্থনে শনিবার (৩১ তারিখ) সকালে চলিশিয়া ইউনিয়নে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চলিশীয়া ইউনিয়নের কোটা গ্রামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, নারী নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাজ গড়তে নারীদের অগ্রনী ভুমিকা

রয়েছে। সমাজে নারীরা এগিয়ে আসলে সমাজ ও দেশ এগিয়ে যাবে। তাই নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, “দেশব্যাপী সম্প্রতি আমাদের মা-বোনদের ওপর হামলা ও শ্লীলতাহানির মতো নারকীয় ও জঘন্য যে ঘটনাগুলো ঘটছে, তা আমাদের সম্মিলিত ও গঠনমূলক প্রচেষ্টার মাধ্যমে এই দেশ থেকে চিরতরে দূর করা হবে।”

তিনি শান্তি, ঐক্য ও আল্লাহ তায়ালার ওপর পূর্ণ তাওয়াক্কুল রেখে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান। চলিশীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর রজব আলী ফারাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইউনিয়ন মহিলা জামায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ বরকতী, ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারি জুলেখা বেগম, সহকারী সেক্রেটারি ফজিলা বেগম ও হিরা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া সমাবেশ দুপুর ১২টায় শেষ হয়।