
অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় শ্রমিক পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান আঃ রহিম ফারাজী চিকিৎসাধীন অবস্থায় যশোরের শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১টায় কাদিরপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শীকদার সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেন এবং নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, আঃ রহিম ফারাজী ছিলেন জাতীয় পার্টির একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সৎ রাজনৈতিক কর্মী। তাঁর মৃত্যুতে দল একজন অভিজ্ঞ ও আদর্শবান নেতাকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।